কলকাতার সেরা সস্তা মার্কেটের ঠিকানা
শপিং করতে কে না ভালোবাসে? শপিং ব্যাপারটা প্রত্যেকেই আমরা মন থেকে উপভোগ করি? আর সেটা যদি বাজেটের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই। কলকাতার রাস্তায় ঘুরে ফুটপাতের দোকান গুলো থেকে শপিং করার মজাই আলাদা। সাধ্যের মধ্যেই প্রয়োজনীয় নানা জিনিস অনেক সস্তা দরে পাওয়া যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরকমই ৬ টি সেরা Kolkata Street Market এর হদিশ। যেখানে পকেটের চিন্তা না করে নিশিন্তে আপনি শপিং করে, খেয়ে মজা করে আসতে পারবেন। ১। গড়িয়াহাট গড়িয়াহাটে কেনাকাটা করার মজাই আলাদা। সারা বছরই এই মার্কেট ব্যস্ত থাকে। নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত, সকলেরই বাজেট অনুযায়ী চাহিদা পূরণ করে এই মার্কেট। কি পাওয়া যায় না এই মার্কেটে। দোকান হোক বা ফুটপাথ সব খানেই আপনি আপনার মনের মতন জিনিস পেয়ে যাবেন। শাড়ির ভ্যারাইটি থেকে শুরু করে গয়নার বড়-বড় ব্র্যান্ডের শোরুম, কস্টিউম জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, পুরনো বইয়ের দোকান, ঘর সাজানোর জিনিস, জিভে জল আনা নানা ধরনের রেস্তরাঁ, অসময়ে ইলিশ, গাছপাকা আম, নামী মিষ্টির দোকান, ফুচকাওয়ালা, মশলা চা, বেদুইনের রোল আরও নানান খাওয়ার জিনিস। কিন্তু মাথায় রাখবেন ফুটপাথ থেকে কেনাকাটা করা...