Posts

পছন্দের সেরা ৫ টি বাঙালি ট্র্যাডিশনাল শাড়ি

Image
বাঙালি নারীদের পছন্দের পোশাক গুলির মধ্যে অন্যতম হলো শাড়ি। বিয়েবাড়ি, স্কুল-কলেজ থেকে শুরু করে পুজো-পার্বণ, অনুষ্ঠান বা ঘরোয়া কোন প্রোগ্রাম - প্রতিটি অনুষ্ঠানে শাড়ি থাকবেই। কেউ পছন্দ করে সুতির শাড়ি কেউ বা জামদানি, কারোর আবার তাঁত ছাড়া চলে না। তাই আজকের আমার এই প্রতিবেদনটি লেখা কয়েকটি জনপ্রিয় Traditional Bengali Saree নিয়ে। যেগুলো প্রায় প্রত্যেক বাঙালি নারীদেরই খুব পছন্দের। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক বাংলার সেরা ট্র্যাডিশনাল শাড়ি কোনগুলি - ১। তাঁতের শাড়ি (Tant Saree) বাঙালি নারীদের পছন্দের শাড়ির মধ্যে প্রথম দিকেই তাঁতের শাড়ির নাম থাকে। এই শাড়ি বাংলার আবহাওয়া সংস্কৃতির সঙ্গে একেবারে মানানসই। বাঙালি নারীর সঙ্গে তাঁতের শাড়ির সম্পর্ক আজকের নয় বহু দিনের। এ শাড়িতেই যেন ফুটে ওঠে বাঙালি নারীর চিরায়ত রূপ। এর নকশাতেও থাকে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। পাড়ের নকশাই বলুন কিংবা শাড়ির জমির বুটি, ফুল পাতা কলকা ডিজাইনের সবটাই একান্তভাবে বাংলার নিজস্ব। তাঁতের শাড়ি সারা বছর পরা যেতে পারে। তাঁতের শাড়ির পাড়েই সমস্ত আকর্ষণ। মোটা বা চিকন যে কোনো পাড়ের তাঁতের শাড়িই সব সময় ব্যবহারের জন্য বেস্ট অ...

বিয়ের কনের নিখুঁত সাজের কয়েকটি দারুণ মেকআপ টিপস

Image
প্রত্যেকটি মেয়ের জীবনে তার বিয়ের দিন খুবই স্পেশাল একটা দিন। আর বিয়ের দিনের কেমন পোশাক হবে কেমন মেকআপ, সাজগোজ হবে তাই নিয়ে প্রত্যেকটি মেয়ের মনেই নানা রকম জল্পনা কল্পনা চলতেই থাকে। সকলের মনে একটাই ইচ্ছে থাকে কনে রূপে সেজে তাকে যেন সব চাইতে সুন্দর দেখায়। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় আপনি যাতে সবার চোখে তাক লাগিয়ে দিতে পারেন তাই আজকে আপনার জন্য নিয়ে এসেছি কিছু ব্রাইডাল মেকআপ টিপস ও সাথে কিছু চোখের মেকআপের টিপস ,যা ফলো করলে আপনি নিজেই হয়ে যেতে পারবেন নিজের ব্রাইডাল আর্টিস্ট। চটপট দেখে নিন বিয়ের কনের সাজের দারুণ সব মেকআপ টিপস। ১। মেকআপ পর্ব শুরুর আগে প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর স্ক্রাব ব্যবহার করে স্কিন এক্সফোলিয়েট করে নিন। এবার ভালো করে সারা মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে মেকআপ করা শুরু করুন। ২। প্রথমে আপনার শেড অনুযায়ী প্রাইমার লাগিয়ে নিন। মনে রাখবেন এই প্রাইমারই কিন্তু আপনার পুরো মেকআপের বেস তাই প্রাইমারের প্রয়োগ ঠিক মত না হলে মেকআপ কিন্তু ঠিক মত বসবে না। প্রাইমার আপনার মুখের হালকা রিংকেল থাকলে সেটা দূর করবে। এরপর শেড অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন ...

আপনার প্রিয়জনকে পাঠান তার জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা ও মেসেজ

Image
বছরে একবার করে প্রতি বছরই আমাদের জন্মদিন আসে। যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। কারন জন্মদিন মানেই স্পেশাল একটা সেলিব্রেশন। আর এই জন্মদিনে সকাল সকাল জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেতে কার না ভালো লাগে ব্লুন? কিন্তু সেই জন্মদিনটি যদি আপনার প্রিয়জনের হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সেই দিনটি তার কাছে অত্যন্ত স্পেশাল এবং স্মরণীয় করে তুলতে অনেক কিছুই করার চেষ্টা করে থাকি। আজ আপনাকে সহায়তা করতেই নিয়ে এসেছি প্রিয়জন কে জন্মদিনে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা। তাহলে চলুন আর দেরি না করে দেখে নি সেরা কয়েকটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও ম্যাসেজ। ১। সূর্যের মতন উজ্জ্বল হও সাগরের মতন হও চঞ্চল আকাশের মতন উদার হও আর ঢেউ এর মতন হও উচ্ছল শুভ জন্মদিন !! ২। ফুলে ফুলে ভরে যাক তোমার ভুবন, রংধনুর মতো সাত রং এ রাঙ্গুক তোমার জীবন দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে তোমার জীবন যেন সুখের সাগরে ভাসে এই কামনা করি বিধাতার কাছে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা !! ৩। স্বপ্ন গুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক দু:খ গুলো দূরে যাক সুখে জীবনটা ভরে যাক জীবনটা হোক ধন্য শুভ কামনা ত...

প্রজাতন্ত্র দিবস পালনে সেরা কয়েকটি দেশাত্মবোধক গান ও সিনেমার তালিকা

Image
২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমাদের মনে একটা আলাদাই জায়গা রাখে। এই দিনে স্কুল কলেজে নানা প্রোগ্রাম করা ছাড়া আমরা নানা গান শুনি, সিনেমা দেখি, লোকজনকে দেশাত্মবোধক মেসেজ পাঠাই! এবার একটু অন্যরকম ট্রাই করুন। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এমন কয়েকটি সিনেমা ও দেশাত্মবোধক গান এর সম্ভার যেগুলি দেখলেই চোখের সামনে ভেসে উঠবে সেই সময়কার লড়াই। তাই আর দেরি না করে এই বছর প্রজাতন্ত্র দিবসে দেখে ফেলুন এই কয়েকটি দেশাত্মবোধক গান ও সিনেমা, যার সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতার ইতিহাস। জনপ্রিয় কয়েকটি দেশাত্মবোধক সিনেমা  দেশ স্বাধীন হওয়ার পর থেকেই নানা ধরনের সংগ্রামী সিনেমার মাধ্যমে স্বদেশচেতনা জাগ্রত করে রেখেছে বলিউডের এই সিনেমা গুলি। ১| বর্ডার (Border) ২| রঙ দে বসন্তি (Rang De Basanti) ৩| দ্য লিজেন্ট অফ ভগৎ সিং (The Legend of Bhagat Singh) ৪| এল ও সি কারগিল (LOC: Kargil) ৫| উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক (URI: The Surgical Strike) ৬| রাজি (Razi) ৭| মঙ্গল পাণ্ডে (Mangal Pandey) ৮| মাদার ইন্দিয়া (Mother India) ৯| দ্য ঘাজি অ্যাটাক (The Ghazi Attack) ১০| স্বদেশ (Swades) ...

স্বাদে ভরপুর কয়েকটি মাছ রান্নার রেসিপি

Image
বাংলায় একটা প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি। আসলে সত্যিই তাই মাছ ছাড়া যেন বাঙালির একদিনও চলে না। রোজ সেই একই মাছের ঝোল আর কালিয়া তো খেয়েই থাকেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি দারুন স্বাদের মাছের রেসিপি যা মাংসের স্বাদকেও টেক্কা দিতে পারে। ১। রুই মাছের কোফতা রুই মাছের কোফতা বানাতে প্রথমে মাছ গুলিকে পরিষ্কার করে লবন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর মাছ গুলি হালকা করে ভেজে নিন। ঠাণ্ডা হওয়ার পর মাছগুলো টুকরো করে কেটে এবং তাতে ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১টা পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি ঝাল অনুযায়ী, ১ চা চামচ গরম মশলা পাউডার ও ২ চামচ ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী লবন দিয়ে মেখে রাখুন। এবারে ছোটো বলের আকারে ভালো করে ভেজে নিন। তারপর অন্য পাত্রে তেল গরম করে প্রথমে তেজপাতা তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে একে একে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন। তারপর গুঁড়ো মশলা এবং নারকেল কোরা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যখন মশলা ও তেল আলাদা হয়ে যাবে তখন ওতে গরম জল মিশিয়ে দিন। জল ফুটলে ওতে এক এক করে কোফতা গুলি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন রুই মাছের ...

সেরা ১০টি ট্রেন্ডি এবং স্টাইলিশ ব্লাউজের ডিজাইন

Image
বাঙ্গালী নারীদের সবচেয়ে পছন্দের পোশাক হলো শাড়ি। পুজো হোক বা বিয়েবাড়ি, স্কুল কলেজে হোক বা ঘরোয়া কোন প্রোগ্রাম - প্রতিটি অনুষ্ঠানে শাড়ি থাকবেই। তবে শুধু শাড়ি সুন্দর হলেই হয় না তার সঙ্গে ব্লাউজের ডিজাইনও মানানসই হতে হয়। যেমন-তেমন ব্লাউজ হলে কিন্তু সুন্দর সাজও মাটি হতে সময় লাগবে না। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের সাথে শেয়ার করব জনপ্রিয় ১০টি স্টাইলিশ এবং ট্রেন্ডি ব্লাউজের ডিজাইন যা আপনি আপনার পছন্দের শাড়ির সঙ্গে দুর্দান্ত ম্যাচ করে পড়তে পারবেন। ১। হাই নেক ব্লাউজ ডিজাইন আজকাল ট্রেন্ডি ব্লাউজ গুলোর মধ্যে হাই নেক ব্লাউজ অন্যতম। সব ধরনের চেহারার মহিলারা এই ধরনের ব্লাউজ পরতে পারেন। যেকোনো ভারী কাজের শাড়ি বা নেটের শাড়ির সঙ্গে এই ব্লাউজ আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারেন। হাই নেক ব্লাউজের সঙ্গে ফুল স্লিভ এবং হাতের কব্জির কাছে সামান্য কুচি দিয়ে বানালেও খুব ভালো মানায়। ২। বোট নেক ব্লাউজ ডিজাইন বোট নেক ব্লাউজের ডিজাইন সব সময়ই ফ্যাশনেবল লুক আনে। সে সুতির শাড়ি হোক বা দামি বেনারসি, কনট্রাস্ট কালারের থ্রি কোয়াটার বোট নেক ডিজাইনের ব্লাউজ সাথে পড়লে দারুণ মানায়। পেছনে আর হাতার ধার দ...

সব ধরনের চুলের জন্য কয়েকটি সহজ চুল বাধার স্টাইল

Image
মেয়েদের সাজগোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল চুলের স্টাইল। প্রতিদিনের ব্যস্ত জীবনে ঐ একই পনিটেল আর হাই বান ছাড়া অন্য কোনো হেয়ারস্টাইল করার সময়ও তেমন হয়ে ওঠে না। তাই বলে প্রতিদিনই তো আর একই স্টাইলে চুল বাঁধা যায় না। এই একঘেয়েমি কাটানোর জন্য এবং চেহারাতে একটা আলাদা নতুনত্ব ভাব আনতে আজ এমন কয়েকটি সহজ চুল বাধার স্টাইল আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনি খুব সহজে নিজেই করে নিতে পারবেন। তবে যাদের একঢাল চুল নেই, তাঁরাও নিশ্চিন্তে থাকুন। কারণ ছোট, মাঝারি, লম্বা চুল,কোঁকড়া চুল সব রকম চুলেই খুবই সহজে ও ঝটপট করে বেঁধে নেওয়ার মতন হেয়ার স্টাইলের হদিশ দেব যা আপনার রোজকার লুকে একটু হলেও পরিবর্তন আনবে। ১। ফ্রেঞ্চ বেণী (French Braid Hairstyle) কোঁকড়া কিংবা সোজা যে কোনো চুলেই বেশ ভালো মানায় ফ্রেঞ্চ বেণী। সবার থেকে আলাদা একটু আলাদা স্টাইল চাইলে অবশ্যই ফ্রেঞ্চ বেণী ট্রাই করতে পারেন। ভীষণ আকর্ষণীয় একটা লুক আনে এই চুলের স্টাইল টি। আর স্টাইলটি এত চমৎকার যে এভাবে চুল বেঁধে রাতে ঘুমালে সকালে ওঠার পর ও হেয়ার স্টাইল ঠিক সেরকমই থেকে যায় এলোমেলো হয় না। তাই লম্বা ট্র্যাভেল করার ক্ষেত্রে এই হেয়ারস্টাইল টি বেস...