Posts

দেখে নিন তুলসি পাতার কিছু অবাক করা গুণাগুণ

Image
আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই তুলসি গাছ থেকেই থাকে। কিন্তু এর উপকারিতা ও গুণাগুণ সম্পর্কে কি আপনি খোঁজ রাখেন? তুলসি পাতার রসে এমন কিছু উপাদান রয়েছে যা ছোট-বড় নানা রোগ সারাতে দারুন কাজে আসে। প্রাচীন কাল থেকেই ছোট-বড় নানা রোগের চিকিৎসায় কাজে লাগানো হয়ে আসছে এই তুলসি পাতাকে। শুধু তাই নয়, আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে তুলসি গাছের পাতা খেলে দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে, পাশাপাশি ফুসফুসকেও চাঙ্গা রাখে, জ্বর-জ্বালা কমায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে, হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়, স্ট্রেস বা মানসিক চাপ কমাতে সাহায্য করে, নানা ধরনের সংক্রমণ হওয়ার ভয় থাকে না। এছাড়া আরও নানা শারীরিক উপকার পাওয়া যায় নিয়মিত তুলসি পাতা খাওয়া শুরু করলে। আজ এই প্রতিবেদনে সেই সকল Tulsi Health Benefits নিয়েই বিস্তারিত ভাবে আলোচনা করা করব। তাহলে আর দেরি না করে দেখে নিন তুলসি পাতার কিছু অবাক করা গুণাগুণ। ১। তুলসি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা রক্তচাপ এবং কোলেস্টরলের মাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। যদি আপনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে রোজ সকালে খালি পেটে কয়েকটি তুলসি ...

বাড়িতে বসেই প্রফেশনালদের মতো নেলপলিশ লাগানোর কিছু সহজ ও স্মার্ট ট্রিক

Image
নখ আমাদের হাতের সৌন্দর্য। আর নেলপালিশ পছন্দ করেন না এমন নারীর সংখ্যা হয়ত খুব কমই। কিন্তু রোজকার অফিস, ঘরের নানা কাজ, বাইরের কাজ সামলে নিয়ম মতোন পার্লার বা স্যাঁলোতে গিয়ে নখ পরিচর্যা করার মতো সময় কয়জনের হাতেই বা থাকে। কিন্তু তাই বলে নখের দিকে নজর দেবেন না এমনটাও চলতে পারেনা। তার চেয়ে বরং আজ থেকে বাড়িতে বসেই নখের পরিচর্যা শুরু করুন। সেই উপায় বলে দিতেই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি দুর্দান্ত Nail Polish Tips And Tricks যেগুলো মেনে চলতে পারলে আপনিও হয়ে উঠতে পারবেন প্রফেশনাল নেল আর্টিস্ট। আর একজন প্রফেশনাল নেল আর্টিস্টের মতো বাড়িতেই নেলপলিশ লাগিয়ে নখকে করে তুলতে পারবেন সুন্দর ও আকর্ষণীয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক - ১। পুরনো নেলপলিশ তুলে নতুন নেলপলিশ লাগানোর আগে একটা কটন বাডে খানিকটা পেট্রোলিয়াম ভেসলিন জেলি লাগিয়ে নিন তারপর সেই জেলি নখের চারদিকে ভালো করে লাগিয়ে নিন। এর ফলে নেলপলিশ লাগাতে গিয়ে যদি নখের বাইরেও লেগে যায় তাহলে পেট্রোলিয়াম জেলি সেটা মুছে নেবে ও সাথে চামড়ার ওপরে লেগে থাকা নেলপলিশের আস্তরণও উঠে যাবে। ২। আরও একটি স্মার্ট ট্রিক হলো ফেভিকলের ব্যবহার। যে...

জানুন কোথা থেকে শুরু হলো সানি লিওনির জীবন কাহিনী

Image
ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী সানি লিওনি কে চেনে না এমন বোধ হয় কেউই নেই। তাকে সকলেই চেনে। সানি লিওনি বনাম করণজিৎ কৌর, একজন মেয়ে, একজন স্ত্রী, একজন মা এবং অবশ্যই একজন সফল ব্যবসায়ী। নীল ছবির পেশা ছেড়ে দিয়ে বলিউডে পা রাখা তারপর একের পর এক বলিউড ছবিতে কাজ করা ও সাথে হিট আইটেম সং প্রদর্শন করা। কি মনে হচ্ছে খুব সহজ তাই তো? আদেও সানির এই জার্নি খুব একটা সহজ ছিল না। কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? এক শিখ পরিবারের মেয়ে হয়ে কী ভাবেই বা তিনি এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে পা দিলেন? সানি লিওনের জীবন কাহিনী তাঁর জীবনের সেই সকল গোপন তথ্যের সন্ধান নিয়েই আজ এই আর্টিকেল। ছোটবেলা সানি লিওনি বনাম করণজিৎ কৌর এর জন্ম কানাডার ওন্টারিওর সার্নিয়া শহরে ১৯৮১ সালের ১৩ মে। শিখ ধর্মাবলম্বী সানির বয়স যখন ১৪ বছর, তখন তার পরিবার কানাডা থেকে মিশিগানে পাড়ি দেয়। পরে ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে সানির পরিবার। তাঁর মা হিমাচলের মেয়ে আর বাবা শিখ। পাশ্চাত্য ধারাতেই সানি বড় হয়ে উঠেছিলেন। পর্ন তারকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সানি লিওন নামটি শুনল...

বিয়েবাড়ি জমাতে প্লে লিস্টে অবশ্যই রাখুন এই সেরা বলিউড গানের সম্ভার

Image
বিয়েবাড়ি মানেই পরিবারের সকলে একত্রিত হয়ে হৈ হুল্লোড় আনন্দ হাসি ঠাট্টা মজার একটা পরিবেশ।  আর সেখানে নাচাগানা হবে না এমন টা কিভাবে হয় ব্লুন তো? আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেরকমই কয়েকটি সেরা বলিউড গান এর সম্ভার, যেগুলো কোনও দিন পুরনো হবে না। বিয়ে থেকে রিসেপশন, সবটাই কভার করবে বেছে বেছে সেই ধরনেরই দারুণ কয়েকটি গান আমরা নিয়ে এসেছি আপনার বিয়ের জন্য। শুধু গানগুলো বাজানোর অপেক্ষা, তারপরই দেখবেন প্রত্যেকে নাচতে শুরু করে দিয়েছে। ১| মেহেন্দি লাগাকে রখনা (Dilwale Dulhaniya Le Jayenge) ২| বোলে চুরিয়া বোলে কঙ্গনা (Kabhi Khushi Kabhie Gham) ৩| লন্ডন ঠুমক দা (Queen) ৪| নভরাই মাঝি (English Vinglish) ৫| সসুরাল গেন্দা ফুল (Delhi 6) ৬| বন্নো (Tanu Weds Manu Returns) ৭| সাজন জি ঘর আয়ে (Kuch Kuch Hota Hai) ৮| বুমরো বুমরো (Mission Kashmir) ৯| গল মিঠঠি মিঠঠি বোল (Aisha) ১০| আখ মারে ও লড়কা আখ মারে (Simmba) ১১| কবিরা (Yeh Jawaani Hai Deewani) ১২| রাঁধা (Student of the Year) ১৩| সাড্ডি গলি (Tanu Weds Manu) ১৪| মুঝসে শাদি করোগি (Mujhse Shaadi Karogi) ১...

এজিং স্কিন থেকে দূরে থাকার উপায়

Image
মনের দিক থেকে আমরা যতই তরুণ থাকি না কেন, আমাদের ত্বক কিন্তু তার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। এজিং বা পরিণত বয়সের দিকে এগিয়ে চলা একটি স্বাভাবিক পদ্ধতি। শরীর আর মনের দিকে আমরা যেমন পরিণত হয়ে উঠি ঠিক সেরকমই আমাদের ত্বকও পরিণত হয়ে যায়। প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। যখন বয়স অল্প থাকে তখন আমাদের ত্বক টানটান থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ত্বক তার ইলাসটিসিটি বা টানটান ভাব হারিয়ে ফলে, আগের সেই লাবণ্য আর থাকে না। আর ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। চোখের আশেপাশে বলিরেখা দেখা দেয়, গাল আর কপালের চামড়া কুঁচকে যায়। তবে এত চিন্তার কিছু নেই। সময় থাকতেই প্রতিদিন কিছু Anti Aging Skin Care টিপস মেনে চলা দরকার। রুটিনমাফিক যত্ন নিলে ত্বকের এই বুড়িয়ে যাওয়াকে অনেকটাই রোধ করা সম্ভব। তাহলে আর দেরি না করে জেনে নিন কি সেই উপায় গুলি - ১। দিনের বেলা স্কিন ভালো করে ক্লিনজিং-টোনিং করতে হবে তার পর আপনার ত্বকের ধরন অনুযায়ী পরিমাণ মতো মশ্চারাইজিং এর ব্যবহার করুন। আর রাতের বেলা ঘুমনোর আগে ক্লিনজিং-টোনিং এর ভালো সিরাম বা নাইট ক্রিম ব্যবহার করতে একদম ভুলবেন না। ২। রোদে বের হওয়ার আগে ক্ষতিকর সূর্যরশ্মি ...

বিয়ের কনের সাজের দারুণ মেকআপ টিপস

Image
প্রত্যেকটি মেয়ের জীবনেই বিয়ে হলো স্বপ্ন। আর বিয়ের দিনের কেমন পোশাক হবে কেমন মেকআপ, সাজগোজ হবে তাই নিয়ে প্রত্যেকটি মেয়ের মনেই নানা রকম জল্পনা কল্পনা চলতেই থাকে। সকলের মনে একটাই ইচ্ছে থাকে কনে রূপে সেজে তাকে যেন সব চাইতে সুন্দর দেখায়। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনায় আপনি যাতে সবার চোখে তাক লাগিয়ে দিতে পারেন তাই আজকে আপনার জন্য নিয়ে এসেছি কিছু Bridal Makeup Tips ,যা ফলো করলে আপনি নিজেই হয়ে যেতে পারবেন নিজের ব্রাইডাল আর্টিস্ট। চটপট দেখে নিন বিয়ের কনের সাজের দারুণ সব মেকআপ টিপস। ১। মেকআপ পর্ব শুরুর আগে প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর স্ক্রাব ব্যবহার করে স্কিন এক্সফোলিয়েট করে নিন। এবার ভালো করে সারা মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে মেকআপ করা শুরু করুন। ২। প্রথমে আপনার শেড অনুযায়ী প্রাইমার লাগিয়ে নিন। মনে রাখবেন এই প্রাইমারই কিন্তু আপনার পুরো মেকআপের বেস তাই প্রাইমারের প্রয়োগ ঠিক মত না হলে মেকআপ কিন্তু ঠিক মত বসবে না। প্রাইমার আপনার মুখের হালকা রিংকেল থাকলে সেটা দূর করবে। এরপর শেড অনুযায়ী ফাউন্ডেশন বেছে নিন তারপর মেকআপ ব্রাশ বা হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করে সা...

পাইলসের কারণ, লক্ষণ ও ঘরোয়া চিকিৎসা

Image
তীব্র বেদনাদায়ক ও জটিল রোগ গুলোর মধ্যে অর্শ বা পাইলস হলো একটি যা মুলত মানুষের মলদ্বারের রোগ। মলদ্বারের ভেতরে বা বাইরে, চারপাশে বা একপাশে থাকা বেশ কিছু টিস্যু এবং পেশি যখন প্রদাহ এবং আরও নানা কারণে খুব ফুলে যায়, তখন এই ধরনের রোগের আশঙ্কা দেখা যায়। এই রোগে মূলত মলত্যাগ করার সময় খুব কষ্ট হয়। এছাড়া বসার সময় এবং ঝাল-মশলা দেওয়া খাবার খেলেও কষ্ট বাড়ার আশঙ্কা থাকে। তবে পাইলস এর ঘরোয়া চিকিৎসা সম্ভব। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন পুরো লেখাটা। অর্শ বা পাইলস রোগের লক্ষ্যণ - ১। মলত্যাগ করার আগে বা পরে কিংবা পায়খানার সঙ্গে রক্ত বের হওয়া। অনেক ক্ষেত্রে নরম মাংসপিণ্ডের মতো পাইলসও বেরিয়ে আসতে দেখা যায়। ২। মল দ্বারে জ্বালাপোড়া এবং ফুলে যাওয়া, টাটানো ও যন্ত্রণা অনুভব হওয়া। ৩। মাথা ধরা ও মাথা ভার বোধ করা,  নাভির চারপাশে ব্যথা, কোমরে ব্যাথা। অর্শ বা পাইলস রোগের কারণ - ১| পরিবারিক ইতিহাস থাকলে, বহুদিন ধরে কনস্টিপেশনের মতো সমস্য়ায় ভুগলেও পাইলস বা অর্শ হতে পারে। ২| ক্রনিক ডায়রিয়ার কারণেও অর্শ হতে পারে। ৩| চিকিৎসকদের মতে, গর্ভাবস্থায় মহিলাদের জরাযুতে চাপ পড়লেও অর্শ হতে পারে। অর্শ ...